সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
সারাবাংলা সিরাজদিখানে ডিবি পুলিশের হামলার মামলার আসামী আমির হোসেন কসাইকে গ্রেফতার
logo

সিরাজদিখানে ডিবি পুলিশের হামলার মামলার আসামী আমির হোসেন কসাইকে গ্রেফতার

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী এলাকার চিহ্নিত  ত্রাস চাঁদাবাজ ভূমিদস্য আমির হোসেন কসাই কে  আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৯ মে নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনায় আমির হোসেন কসাই আহত হওয়ায় তাকে কঠোর পুলিশ পাহারায় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রধান আসামীকে আটক করা হলেও অন্য জড়িতদের গ্রেফতারে মাঠে কাজ করছে একাধিক টিম।এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে আহত আসামীকে হাসপাতালে নেওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান,আমির হোসেন  কসাই  পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত  ১ নং আসামী ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন  আছেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য গত ১১ অক্টোবর ২০২৪ সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়নের বালুচর বাজারে আমির হোসেন কসাই এর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় মুন্সীগঞ্জ ডিবি পুলিশ ধরতে গেলে ডিবি পুলিশের উপর হামলা করে পালিয়ে যায়।আরো উল্লেখ থাকে যে আমির হোসেন কসাইয়ের বিরুদ্ধে একাধিক পুলিশ বাদী সহ বিভিন্ন মামলা রয়েছে।

খুঁজুন