সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
জাতীয় শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের উল্লাস
logo

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের উল্লাস

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েটরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছিলেন।

বুধবার (১০ জুন) রাতে এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। সেখানে তাকে ঘিরে উল্লাস করেন শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্র্যাজুয়েটরা উচ্ছ্বাসের অংশ হিসেবে শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুঁড়ে আনন্দ প্রকাশ করছেন। এসময় তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ভিডিওটি অনেকে শেয়ারও করছেন।

ভিডিওটিতে আতিক ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।

সোহাগ নামে একজন লিখেছেন,জীবনের আনন্দের মুহূর্তের একটি, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা প্রশ্রয় দিচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

খুঁজুন