রবিবার, ১৪ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
সারাবাংলা সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত
logo

সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত

নওগাঁর সাপাহার জবই বিলে ২১৫০ কেজি পাবদা, গুলসা, সিং, রুই, মৃগেল, কাতলা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টায় জবই বিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান (টকি), প্রকল্প পরিচালক শামসুল কবির, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় সেখানে উপস্থিত ছিলেন।

খুঁজুন