সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
সারাবাংলা খুলনার রুপসা খেয়াঘাট থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের পারাপার চলছে সীমাহীন লুটপাট
logo

খুলনার রুপসা খেয়াঘাট থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের পারাপার চলছে সীমাহীন লুটপাট

সীমাহীন লুটপাট বলতে যা বোঝায় সবাই হচ্ছে খুলনা নগরীর রুপসা খেয়াঘাটে দু:খজনক বিষয় হচ্ছে ৫ আগস্টের পর এটি ভয়ংকরভাবে বেড়েছে। যার ভুক্তভোগী ঘাট দিয়ে যাতায়াত করা হাজার হাজার মানুষ।

প্রতিদিন প্রকাশ্যে টাকা তুলে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইজারাদার, রাজনৈতিক দলের নেতাকর্মী মিলে ভাগ-বাটোয়ারার নজির দেশের আর কোথাও আছে কিনা আমার জানা নেই।
নিচের ডান পাশের তথ্যে চোখ রাখলে সামান্য ধারণা পাবেন। 
ঘাটে যাত্রী টোল হিসেবে আগে জনপ্রতি ১ টাকা করে নিয়ে সরকারি কোষাগারে জমা হতো ৬৮ লাখ টাকা। ৫ আগস্টের পর দুই টাকা নেওয়া হচ্ছে। তাহলে জমা হওয়ার কথা ছিল ১ কোটি ৩০ লাখ। কিন্তু জমা হয়েছে ১০ ভাগের ১ ভাগ।

চলতি জুন মাস থেকে জেলা পরিষদ ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার পর  আরও কম জমা পড়ছে।অথচ ঘাট পার হওয়া হাজার হাজার মানুষের কাছ থেকে ঠিকই বিপুল অংকের টাকা আদায় করা হচ্ছে। 
রূপসা নদীর আরেক পাড়ে জেলখানা ঘাটে যাত্রীদের কাছ থেকে টোল আদায় করা হয় না। সেখানে ফেরী থেকে পণ্যবাহী যান থেকে টোল নেওয়া হয়। যা দিয়ে ফেরী পন্টুন মেরামতসহ উন্নয়ন কাজ করা হয়। 

অথচ এ অঞ্চলের সবচেয়ে বড় ঘাটে যাত্রীদের কাছ থেকে নিয়মিত টোলের নামের হয়রানী ও অর্থ আদায় চলছে। স্থানীয়রা অসংখ্যবার ঘাটের টোল উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। তারপরও কেন টোল উন্মুক্ত করা হচ্ছে না-খুজতে গিয়ে দেখি এই অবস্থা।

ঘাট ইজারা হলেই বছরে কোটি টাকার ভাগাভাগি হয়। এর চেয়ে চাপা পড়ে মানুষের আকুতি.ভোগান্তি ! এর বিরুদ্ধে কথা বলতে হবে সবাইকে।

রূপসা ঘাটে একটি ফেরি যোগ করে যাত্রীদের টোল উন্মুক্ত করে দেয়া হোক।  দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফেরি ব্যবহার করা পণ্যবাহী যান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ঘাট মেরামত ও রক্ষণাবেক্ষণ চলুক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন