রবিবার, ১৪ জুন ২০২৬
logo
Breaking News
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার
সারাবাংলা কেএমপির বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৫৫
logo

কেএমপির বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৫৫

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ তৎপরতা চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কেএমপি এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।

অভিযান চলাকালীন সময়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেএমপি’র এই ধরনের বিশেষ অভিযান ও চিরুনি তল্লাশি নিয়মিত অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

খুঁজুন