সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিনোদন দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী
logo

দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী দ্বিতীয় সন্তানের মা হয়েছেন।শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি তাঁর ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বুবলী ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন।

বুবলীর পোস্টে জানানো হয়, ১১ মে, ২০২৬ তারিখে তাদের কন্যা সন্তানের জন্ম হয়। অর্থাৎ, ২৬ দিন আগে তিনি কন্যা সন্তান জন্ম দেন। তার নাম রেখেছেন শারলিন খান। শাকিব-বুবলীর সংসারে শেহজাদ খান বীর নামে এক ছেলেও রয়েছে। সেটি তাদের ঘরের প্রথম সন্তান।


বুবলীর এই আকস্মিক ও আনন্দদায়ক ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।

 ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

নবজাতক কন্যা ও বুবলীর পরিবারের জন্য অনেকেই সামাজিক মাধ্যমে শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন। এর আগে এই তারকা দম্পতির ‘শেহজাদ খান বীর’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। বুবলীর এই নতুন পোস্টটি প্রকাশের পর থেকেই বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

খুঁজুন