রবিবার, ১৪ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
জাতীয় দাম কমছে যেসব পণ্যের
logo
বাজেট ২০২৬-২৭

দাম কমছে যেসব পণ্যের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থাপন করছেন আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করছেন তিনি।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, যেসব পণ্যের দাম কমছে সেগুলোর মধ্যে রয়েছে- শিশু খাদ্য, খেজুর, ওটস, গুঁড়া দুধ, ফ্রুটব্যাগ, বিদেশি লিপস্টিক, লোশন, ফেস ক্রিম, ফেসওয়াশ, স্বর্ণ, মসলা, সার, কীটনাশক, বালাইনাশক, এসি, ফ্রিজ, কম্প্রেসার, দেশীয় মোবাইল ফোন, দেশীয় ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ও মাইক্রো ওভেন, কফি মেশিন, সোলার, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, ওষুধ তৈরির কাঁচামাল, কিডনি ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, চোখের লেন্স, গিটার, পিয়ানো, ভায়োলিন ও লিথিয়াম ব্যাটারির।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন। বিকাল ৩টায় কালো রংয়ের ব্রিফকেস হাতে বাজেট ঘোষণা করতে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই ব্রিফকেসেই ছিল বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের কাগজপত্র ও অর্থ বিল। অধিবেশন কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে স্বাগত জানান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

খুঁজুন