সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
সারাবাংলা আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ
logo

আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ১১জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে, বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান এলাকার নাজিম উদ্দিন মার্কেটের পেছন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-ঢাকা জেলার আশুলিয়া থানার পুরাতন ডেন্ডাবর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নাইম আহাম্মেদ জনি (৩০), নীলফামারী জেলার ডোমার থানার জোড়াবাড়ী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. সাগর (৪০), একই জেলার ডিমলা থানার খালিশাচাপানি এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মো. ফরিদ (৩৪), পাবনা জেলার সাথিয়া থানার বোয়ালমারী এলাকার মৃত ওসমান প্রামানিকের ছেলে মো. সিরাজ (৪২), নাটোর জেলার গুরুদাসপুর থানার চাচখোর মধ্যপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. রায়হান (৪৫), দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাবুপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৩৪), একই জেলার সেতাবগঞ্জ থানার সুবিদহাট এলাকার মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মো. সোহাগ (৩৮), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তারাবালি এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. আব্দুস সামাদ (৪০), চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রাজারঘর এলাকার মৃত ইব্রাহীমের ছেলে মো. তাহের (৫৫), ভোলা জেলার লালমোহন থানার লর্ড হার্ডিঞ্জ এলাকার মজিবুল হকের ছেলে মো. ফারুক (৫৬) এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার অর্জুনতলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৬)।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় এবং আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. রিয়াজ মাহমুদ ও এসআই ভজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার ৩ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ১ হাজার ৮৬০ টাকাসহ ১১জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত আশুলিয়া গড়তে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আশুলিয়া থানা এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম।

খুঁজুন