সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক দুর্নীতি মামলায় বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কদমতলীতে মাদক সম্রাট হারুন অর রশিদ বেপরোয়া আতঙ্কে এলাকাবাসী সালাতু সালাম স্বয়ং আল্লাহতাআলার আমল, সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল: আল্লামা ইমাম হায়াত শিবির নেতা জিসান ইস্যুতে সংসদে উত্তেজনা বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
জাতীয় আজ জেলহত্যা দিবস
logo

আজ জেলহত্যা দিবস

৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে, মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে হত্যা করতেই এই কালো অধ্যায়।

বিশিষ্টজনরা বলছেন, ব্যক্তিকে হত্যা করা গেলেও আদর্শকে হত্যা করা যায় না।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। এর কিছুদিন পরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে খুন হন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জাতীয় চার নেতা।

কারাগারে বন্দি অবস্থায় জীবন দিতে হয় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।

১৯৭৫ সালের ২৬ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শেখ মুজিবুর রহমান গ্রেফতারের পর মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, খাদ্য ও ত্রাণমন্ত্রী এইচ এম কামারুজ্জামান।

কলঙ্কজনক এই দিনটিকে জেল হত্যা দিবস হিসেবে পালন করে বেশ কয়েকটি রাজনৈতিক দল। ১৯৯৬ সালে জেলহত্যা মামলার বিচার শুরু হয়। বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে অবশেষে কয়েক আসামির মৃত্যুদণ্ডের রায় প্রদান এবং কার্যকর হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন