বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব যুক্তরাষ্ট্রের ওপর থেকে ২৪ শতাংশ শুল্ক তুলে নিল চীন
logo

যুক্তরাষ্ট্রের ওপর থেকে ২৪ শতাংশ শুল্ক তুলে নিল চীন

চীন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক বিরতি আরও তিন মাস বাড়ানোর। এর অংশ হিসেবে ওয়াশিংটনের ওপর আরোপিত ২৪ শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক প্রত্যাহার করেছে বেইজিং। মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনের কাস্টমস ট্যারিফ কমিশন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯০ দিন এই শুল্ক ছাড় কার্যকর থাকবে। আজ (১২ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল মাসে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা চরমে পৌঁছায়, কারণ চীনের ওপরই ছিল সবচেয়ে বেশি শুল্ক। প্রতিশোধ নিতে বেইজিংও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। একপর্যায়ে ওয়াশিংটন চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করলে, চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসায়।

পরিস্থিতি সামাল দিতে গত মে মাসে দুই দেশের সরকারি কর্মকর্তারা বৈঠকে বসেন। বৈঠকে তিন মাসের জন্য শুল্ক স্থগিতের সিদ্ধান্ত হয়। সেই সময় চীনা পণ্যে যুক্তরাষ্ট্রে ৩০ শতাংশ এবং মার্কিন পণ্যে চীনে ১০ শতাংশ শুল্ক কার্যকর রাখা হয়।

প্রথম মেয়াদ আজ (১২ আগস্ট) শেষ হওয়ার কথা থাকলেও, মেয়াদ শেষ হওয়ার আগেই চীন আরও তিন মাসের জন্য শুল্ক বিরতি বাড়িয়েছে। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পও এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

চীনের এই ২৪ শতাংশ শুল্ক ছাড় এসেছে স্থগিত থাকা ১২৫ শতাংশ শুল্কের অংশ থেকে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন