বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব যুক্তরাষ্ট্রে নার্সিংহোমে আগুন লেগে নিহত ৯
logo

যুক্তরাষ্ট্রে নার্সিংহোমে আগুন লেগে নিহত ৯

৯ জন নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি নার্সিংহোমে আগুনে । স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, উত্তর-পূর্ব ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে রাতের বেলায় অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফল রিভারের অগ্নিনির্বাপণ প্রধান জেফ্রি বেকন সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় রোববার রাতে ফল রিভার শহরের একটি সহায়ক আবাসিক কেন্দ্রে আগুন লাগার ঘটনা ‘একটি অবর্ণনীয় ট্র্যাজেডি’।

বেকন বলেন, গত রাতে এই ভবনে নয়জন প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, স্ট্রেচারে করে লোকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

বেকন জানিয়েছেন, দুর্ঘটনায় একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ৩০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার অভিযানে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজের সময় অগ্নিকাণ্ডে আহত হওয়া পাঁচ উদ্ধারকর্মীকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

গ্যাব্রিয়েল হাউজ নামের ওই নার্সিং হোমে প্রায় ৭০ জন থাকতেন। কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন