বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই ফায়ারফাইটার নিহত
logo

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুই ফায়ারফাইটার নিহত

আগুন নেভানোর সময় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে রোববার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আইডাহোর পাহাড়ি অঞ্চলে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সূত্র: বিবিসি, গার্ডিয়ান।

কোতেনাই কান্ট্রি শেরিফ অফিস রবার্ট নরিস জানিয়েছেন, একজন বন্দুকধারী কোউর ডিঅ্যালেন শহরের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করে আইন প্রয়োগকারী সদস্যদের ওপর গুলি চালায়।

শেরিফ নরিস বলেন, যখন আমরা কথা বলতে ছিলাম তখন স্নাইপার গুলি চালায়। কর্মকর্তারাও একাধিক স্থান থেকে গুলি আসার খবর জানায়। পরে স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়।

এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো বলেন, তাদের সদস্যরা কৌশলগত এবং প্রতিরোধমূলক সহায়তা দিচ্ছে। গভর্নর ব্রাড লিটল বলেন, বন্দুকধারীর গুলিতে একাধিক ফায়ারফাইটার কর্মী আহত হয়েছেন।

এক্স পোস্টে গভর্নর বলেন, আমাদের সাহসী ফায়ার ফাইটারদের ওপর জঘন্য হামলা হয়েছে। এজন্য আমি পুরো আইডাহোর বাসিন্দাদের ভুক্তভোগী পরিবারের জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। এছাড়া আমরা এ ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে আরও বলেন, যেহেতু পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে, এজন্য আইন প্রয়োগকারী সংস্থা ও ফায়ারফাইটার কর্মীদের থেকে দূরে থাকুন এবং তাদের দায়িত্ব পালনে সহযোগিতা করুন।

শেরিফ নরিস সংবাদ সম্মেলনে বলেন, আমরা জানি না ঘটনাস্থলে একজন, দুজন, তিনজন নাকি চারজন বন্দুকধারী রয়েছে। কারণ ঘটনাস্থল কেন্দ্রীয় কোউর ডিঅ্যালেন থেকে সাড়ে ছয় কিলোমিটার উত্তরে অবস্থিত।

তিনিও আরও বলেন, আমরা ধারণা করছি অন্তত দুজন ফায়ারফাইটার কর্মী নিহত হয়েছে। রোববার দুপুর ১টার পর বনে আগুন লাগার খবর আসে। এরপর দুপুর ২টার দিকে ফায়ার ফাইটারদের ওপর গুলির খবর আসে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন