ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন ইসলামাবাদের বৈঠক ফলপ্রসূ না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও রয়েছে বলে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করলে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্ভব।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘মার্কিন সরকার যদি তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ বের করা সম্ভব।’
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক ব্যর্থ হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। বৈঠকটি প্রায় ২১ ঘণ্টা ধরে চললেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এর আগে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। গত ফেব্রুয়ারিতে টানা ২১ দিন সংলাপ হলেও কোনো চুক্তি হয়নি। পরবর্তীতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় বসে দুই দেশ। তবে সর্বশেষ বৈঠকেও অচলাবস্থা কাটেনি।
যুক্তরাষ্ট্র স্বৈরাচারী মনোভাব ছাড়লে চুক্তি সম্ভব: পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্র স্বৈরাচারী মনোভাব ছাড়লে চুক্তি সম্ভব: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন ইসলামাবাদের বৈঠক ফলপ্রসূ না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও রয়েছে বলে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করলে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্ভব। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘মার্কিন সরকার যদি তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে এবং ইরানের
জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ বের করা সম্ভব।’ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক ব্যর্থ হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। বৈঠকটি প্রায় ২১ ঘণ্টা ধরে চললেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে দুই
দেশের মধ্যে উত্তেজনা চলছিল। গত ফেব্রুয়ারিতে টানা ২১ দিন সংলাপ হলেও কোনো চুক্তি হয়নি। পরবর্তীতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় বসে দুই দেশ। তবে সর্বশেষ বৈঠকেও অচলাবস্থা কাটেনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত