বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক কবে, জানালেন ট্রাম্প
logo

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক কবে, জানালেন ট্রাম্প

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে যে কূটনৈতিক সংলাপ স্থগিত হয়েছিল, সেটি আবারও শুরু হবে এই বৈঠকের মাধ্যমে।

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি তোমাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। একটা চুক্তিও হতে পারে।

তবে আলোচনার ব্যাপারে খুব একটা আগ্রহী নন বলেও জানান ট্রাম্প। কারণ হিসেবে তিনি দাবি করেন, মার্কিন সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, আমার দৃষ্টিতে তারা (ইরান ও ইসরায়েল) যুদ্ধ করেছিল, আর এখন যুদ্ধ শেষ।

১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি দু’পক্ষের সঙ্গেই কথা বলেছি। ওরা দু’পক্ষই ক্লান্ত, শ্রান্ত... কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়তো একদিন হতে পারে। এমনকি খুব শিগগিরই শুরু হতে পারে।

উল্লেখ্য, ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ২৩ জুন কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে মিসাইল এবং ইরাকের তাজি ও ইমাম আলি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরপর যুদ্ধবিরতির ঘোষণা আসে। সূত্র: রয়টার্স

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন