বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটিতে বেড়েছে বোমারু বিমান চলাচল, বড় হামলার শঙ্কা
logo

যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটিতে বেড়েছে বোমারু বিমান চলাচল, বড় হামলার শঙ্কা

বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমে গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড গত ৭২ ঘণ্টায়। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু ভারী বোমারু বিমান মোতায়েন করেছে।

স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) সকালে তিনটি বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান সেখানে অবতরণ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের সময় যুক্তরাজ্যে প্রথমবারের মতো বি-৫২ দেখা গেল। খবর বিবিসি

১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যুক্ত হওয়া এই বোমারু বিমানগুলো ভিয়েতনাম থেকে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে।

কিছু বি-৫২ যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অংশ, যার অর্থ এগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এই সুপারসনিক বিমানগুলো দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এবং সর্বোচ্চ ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।

ফেয়ারফোর্ড ঘাঁটিতে ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে রয়েছে, যা এই বিশাল আকারের বিমানের জন্য উপযোগী। এসব বিমান দেখতে ঘাঁটির চারপাশে অনেক সাংবাদিক ও স্থানীয়রা জড়ো হয়েছেন।

ইয়াহু নিউজের খবরে বলা হয়, ফেয়ারফোর্ডে বর্তমানে বি-৫২ ছাড়াও বি-১বি ল্যান্সার বিমান মোতায়েন রয়েছে। এছাড়া ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতেও ব্যাপক সমরাস্ত্র ও ট্যাঙ্কার বিমান জড়ো করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের বি-৫২ বিমান থেকে ইরানের বিরুদ্ধে স্টিলথ ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। ইরানের ভেতরে হামলা চালিয়ে আসা এই মিসাইলগুলো মূলত ইরাক বা বন্ধুপ্রতিম আরব দেশগুলোর আকাশসীমা থেকে ছোড়া হচ্ছে।

খুঁজুন