বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ালো ইসরাইল-লেবানন
logo

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ালো ইসরাইল-লেবানন

আরও ৪৫ দিনের জন্য ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত নতুন দফার আলোচনার পর এ সিদ্ধান্তে সম্মত হয় দুই দেশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, দুই দিনের রুদ্ধদ্বার বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী জুনে এ নিয়ে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে ইসরাইল ও লেবাননের বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।

তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার নতুন করে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, পরমাণু কর্মসূচি দুই দশকের জন্য স্থগিত করার শর্তে ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার আহ্বান এলেও এখনো আস্থার পরিবেশ তৈরি হয়নি। যুক্তরাষ্ট্র আন্তরিক হলে তেহরান আলোচনায় বসবে বলেও জানান তিনি।

খুঁজুন