যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যুদ্ধ থামাতে ইরান চুক্তির জন্য ‘কাকুতি-মিনতি করছে’ বলে। তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না—এমন প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রেকর্ড পরিষ্কার করার জন্য বলছি, চুক্তির জন্য তারা মিনতি করছে, আমি নই। গত কয়েকদিনে যা ঘটেছে তা যারা দেখেছেন, তারা সবাই জানেন কেন (তারা এমন করছে)। আমি জানি না আমরা শেষ পর্যন্ত চুক্তিটি করতে পারব কি না। আমি জানি না আমরা আদৌ তা করতে ইচ্ছুক কি না।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন, তিনি অদূর ভবিষ্যতে কোনো চুক্তির পথে না হাঁটার সিদ্ধান্ত নিতে পারেন।
তিনি জোর দিয়ে বলেন যে, ইরানি নেতারাই মূলত আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছেন।
ইরানিদের ‘চতুর মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তারা বোকা নয়। তারা আসলে নির্দিষ্ট কিছু উপায়ে বেশ বুদ্ধিমান। তারা খুব বাজে যোদ্ধা, কিন্তু দুর্দান্ত মধ্যস্থতাকারী’
তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চুক্তিতে পৌঁছানোর জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প বলেন, ‘তাদের চার সপ্তাহ আগেই এটি করা উচিত ছিল।’
যুদ্ধ থামাতে ইরান চুক্তির জন্য ‘কাকুতি-মিনতি করছে’: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধ থামাতে ইরান চুক্তির জন্য ‘কাকুতি-মিনতি করছে’: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যুদ্ধ থামাতে ইরান চুক্তির জন্য ‘কাকুতি-মিনতি করছে’ বলে। তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না—এমন প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রেকর্ড পরিষ্কার করার জন্য বলছি, চুক্তির জন্য তারা মিনতি করছে, আমি নই। গত কয়েকদিনে যা ঘটেছে
তা যারা দেখেছেন, তারা সবাই জানেন কেন (তারা এমন করছে)। আমি জানি না আমরা শেষ পর্যন্ত চুক্তিটি করতে পারব কি না। আমি জানি না আমরা আদৌ তা করতে ইচ্ছুক কি না।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন, তিনি অদূর ভবিষ্যতে কোনো চুক্তির পথে না হাঁটার সিদ্ধান্ত নিতে পারেন। তিনি জোর দিয়ে
বলেন যে, ইরানি নেতারাই মূলত আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছেন। ইরানিদের ‘চতুর মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তারা বোকা নয়। তারা আসলে নির্দিষ্ট কিছু উপায়ে বেশ বুদ্ধিমান। তারা খুব বাজে যোদ্ধা, কিন্তু দুর্দান্ত মধ্যস্থতাকারী’ তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চুক্তিতে পৌঁছানোর জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প বলেন, ‘তাদের চার সপ্তাহ আগেই এটি করা উচিত ছিল।’
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত