বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: হুঁশিয়ারি ইরানের
logo

যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: হুঁশিয়ারি ইরানের

নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হলে শত্রুপক্ষকে আরও বড় চমকের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন চুক্তিতে পৌঁছাতে দুই থেকে তিন দিনের সময়সীমা দিয়েছেন।

আরাঘচি বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে ইরান। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও অনেক চমক অপেক্ষা করছে।

তিনি দাবি করেন, মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে ইরানি বাহিনী প্রথমবারের মতো একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

পোস্টে তিনি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীই প্রথম বহুল আলোচিত এফ-৩৫ বিমান ভূপাতিত করেছে বলে নিশ্চিত করা হয়েছে। অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে, যুদ্ধে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে।’

ট্রাম্প প্রশাসন আবার হামলা শুরু করলে তেহরানের সেনাবাহিনী ‘নতুন ফ্রন্ট’ খোলার হুমকিও দিয়েছে বলে জানিয়েছে ইরানি সূত্র।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

অন্যদিকে, ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে।

এছাড়া গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আরও একটি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬১টি নৌযান আটক করা হয়েছে।

খুঁজুন