বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরের রাজারহাটে ট্রাকচাপায় নিহত ১, আহত আরও ১ জন
logo

যশোরের রাজারহাটে ট্রাকচাপায় নিহত ১, আহত আরও ১ জন

যশাের-খুলনা মহাসড়কের রাজারহাট নামক স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী প্রাণ কোম্পানির এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা তার এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি চৌগাছার মাকাপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে নাম মুশফিকুর রহমান। তিনি যশোর উপশহর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আহত সহকর্মী ইয়াসিনর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের আলী আকবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগ মুহুর্তে রাজারহাট বাজার এলাকায় দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল সামনের একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল চালকের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে হেলমেট চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই মুশফিকুর রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ইয়াসিনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্র জানায়, ইয়াসিন বর্তমানে চিকিসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। জনতা রাজারহাট এলাকার মহাসড়কে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন