বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরের পল্লীতে পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা
logo

যশোরের পল্লীতে পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা

যশোরে দুর্বৃত্তদের গুলিতে অভয়নগর পৌর কৃষকদলের সভাপতি
তরিকুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন।

স্থানীয় একাধিক সুত্র জানান, মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বিকেলে এক সালিশে অংশ নিতে যান কৃষকদল নেতা তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান। নিহত তরিকুল ইসলাম
অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা ও পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ওসি আব্দুল আলীম ঘটনাস্থলে রয়েছেন তিনি জানান। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অবরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন