বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরের পল্লীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিএনপি কর্মীর অবস্থা আশঙ্খাজনক
logo

যশোরের পল্লীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিএনপি কর্মীর অবস্থা আশঙ্খাজনক

ইয়ানূর রহমান, যশোর বিশেষ প্রতিনিধি:- বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীরা যশোরের মনিরামপুরে আজাদুল ইসলাম নামে এক ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ির কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজাদুল ইসলাম উপজেলার মধুপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি স্থানীয় বিএনপির কর্মী।

উপজেলার বিএনপি নেতা নবিরুজ্জামান আজাদ জানান, মধুপুর বাজারে ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আজাদুল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আজাদুল চিৎকার করলে ছিনতাইকারীরা তার হাতে ও গলায় উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত আজাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে ভোর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন