বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরের পল্লীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
logo

যশোরের পল্লীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরির
আঘাতে ছোট ভাই খুন হয়েছে। সোমবার বিকেলে চৌগাছার সীমান্তবর্তী গ্রাম শাহাজাদপুরে এই ঘটনা ঘটে। হত্যাকান্ডের পরপরই বড় ভাই পালিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানায় , উক্ত গ্রামের মহিদুল ইসলামের বড় ছেলে সুমন হোসেনের কাছে ছোট ছেলে শিহাব উদ্দিন শিহাব উদ্দিন বাইসাইকেল নেয়ার কথা বলেন। এ নিয়ে দুই ভায়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। বিকেল তিনটার দিকে একই ঘটনা নিয়ে দুই ভাই আবার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে বড় ভাই সুমন হোসেন ঘর থেকে একটি ছুরি বের করে এনে ছোট ভাই শিহাব উদ্দিনের পিঠের বাম পাশে আঘাত করেন। সাথে সাথে শিহাব মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজিব হোসেন জানান, ধারণা করা হচ্ছে ছুরির আঘাত তার বুকের গভীরে লেগেছে। ময়না তদন্ত রিপোর্টে বিস্তারিত জানা যাবে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটেছে বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে
যায়। হামলাকারী সুমন হোসেন পালিয়ে গেছেন বলে জানান তিনি। তবে, তাকে আটকের
চেষ্টা করা হচ্ছে।

খুঁজুন