বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরের নালিয়া খাল থেকে যুবকের লাশ উদ্ধার
logo

যশোরের নালিয়া খাল থেকে যুবকের লাশ উদ্ধার

 যশোর সদরের নালিয়া খাল থেকে বৃহস্পতিবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।নিহত যুবকের নাম আব্দুর রহমান। নিহত যুবক শহরের বারান্দীপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।

নিহত আব্দুর রহমানের খালা মনি খাতুন জানান, গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আব্দুর রহমান আর ফিরে আসেনি। পরে মোবাইলের মাধ্যমে জানতে পারি আব্দুর রহমানের লাশ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী লিটন ও মাহফুজ জানান, দুপুর সাড়ে ১২ টার সময় আব্দুর রহমান সহ তিন বন্ধু মিলে নালিয়া খালে গোসল করতে নেমে দুইজন উঠে আসলেও একজন ডুবে যায়।তারা স্থানীয়দের সহযোগিতা চান। আশপাশের মানুষ খালে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যে সঙ্গে থাকা দুই বন্ধু ঘটনাস্থল থেকেপালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, নিহত যুবকের পরনে থাকা জার্সিতে ‘রহমান’ নাম লেখা ছিলো। মরদেহ উদ্ধার করে ইউপি সদস্য আকতার হোসেনের হেফাজতে রাখা হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছর একই খাল থেকে গোসল করতে নেমে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন