বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরেমোটরসাইকেল থেকে পড়ে প্রান গেল শিশুর
logo

যশোরেমোটরসাইকেল থেকে পড়ে প্রান গেল শিশুর

যশোর সদরের এড়েন্দা বাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে
জিহাদ (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মিলন হোসেনের ছেলে। সে তার দাদা মিজানুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে চড়ে শহর থেকে বাড়িতে ফিরছিল।

স্থানীয়রা জানান, ছুটিপুর রোড ধরে যাওয়ার সময় এড়েন্দা বাজার মসজিদের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ পড়ে যায় জিহাদ। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন