বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরে সৎ মাকে হত্যার প্রধান অভিযুক্ত বরকত আটক
logo

যশোরে সৎ মাকে হত্যার প্রধান অভিযুক্ত বরকত আটক

 যশোরে সৎ মাকে গলা কেটে হত্যা মামলার প্রধান অভিযুক্ত বরকত আলী (১৬)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬এর সদস্যরা। হত্যাকান্ডের ৬ মাস পূর্বে রোকন আলী দ্বীতিয় স্ত্রী রিক্তা খাতুনকে বিয়ে করে।

রিক্তা বেগমের আগের সংসারে একটি মেয়ে রয়েছে। তবে রোকন আলীর প্রথম স্ত্রী ও তার ছেলে বরকত আলী এই বিয়ে মেনে নিতে পারেননি বলে স্থানীয়রা জানান। এ নিয়ে পরিবারের মাঝে বিয়ের পর থেকে বিরোধ চলে আসছিল।

চলতি বছরের গত ৯ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে বরকত আলী তার সৎ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। নিহত রিক্তা বেগমের ভাই চৌগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত বরকত আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯ টায় যশোর সদরের পাসপোর্ট অফিস এলাকা থেকে বরকতকে গ্রেফতার করে। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন