বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরে ‘অনন্যা ঘোষ ডেয়ারি’ও‘কাচ্চি ভাই’র মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
logo

যশোরে ‘অনন্যা ঘোষ ডেয়ারি’ও‘কাচ্চি ভাই’র মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

যশোরে বিশুদ্ধ খাদ্য আদালতের মামলায় আলোচিত 'অনন্যা ঘোষ ডায়েরি ও কাচ্চিভাই' এর মালিকের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে এ আদেশ দেন। ২২ মে এ দু'প্রতিষ্ঠানের মালিক সোহেল সিরাজ ও মিহির ঘোষকে আদালতের হাজির হওয়ার নির্দেশ থাকলেও তারা হাজিরা দেননি।  তবে, জনি কাবাবেব মালিক জয়নুল হক জনি এদিন আদালতে হাজির হন, একই সাথে দোষ স্বীকার করেন। আদালত জনি'র জামিন মঞ্জুর করেন তার মামলার আগামি ১৬ জুন পরবর্তি দিন ধার্য করেন।

এছাড়া কাচ্চি ভাই-এর মামলাটি আগামি ৩ জুন ও অনন্যার মামলাটি ৪ জুন দিন ধার্য করে দুই প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতারের আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল।

উল্লেখ্য, গত ৭ মে যশোর শহরের তিনটি খাবার প্রতিষ্ঠান—‘কাচ্চি ভাই’, ‘জনি কাবাব’ ও ‘অনন্যা ঘোষ ডেয়ারি’তে বিশুদ্ধ থাদ্য আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ এবং সরবরাহের প্রমাণ মেলে। রান্না ঘরের পরিবেশ নোংরা, স্যানিটেশনের অভাব ও খাদ্যমান লঙ্ঘনের কারণে ওই দিন তিনটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী
মামলা করেন স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম।

ওই তিন মামলার বৃহস্পতিবার ধার্য তারিখে পৃথক এ আদেশ দেয়া হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন