যশোর সার্কিট হাউজপাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের
বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে। ওই রোডের ইকবাল মন্জিলের পাশের ওই নির্মাণাধীন ১০ তলা ভবনের কাজ করছিলেন কুষ্টিয়ার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম,
চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরুসহ (৪৫) আরো কয়েকজন শ্রমিক। হঠাৎ বেলা সাড়ে ১১ টায় ছয় তলার বারান্দা ভেঙে পড়ে ঘটনাস্থলে নিহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহম, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু। হাসাপাতালে নেয়ার পর ডাক্তার আনুষ্ঠানিকভাবে নিহতের
ঘটনা নিশ্চিত করেন।
ঘটনার পরপরই পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সুত্র জানান, বিল্ডিংয়ের কাজ খুবই
ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হচ্ছিল। ওই সড়কটি দিয়ে মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন । এছাড়া স্কুল কলেজ পড়ুয়ারা ও পথচারিরা ছিল আতংকে। ভবনটি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছত্র ছায়ায় গড়ে উঠছিল। তারা কোনো নির্মাণ বিধি ও বিল্ডিং কোড মানেনি। এই বিল্ডিংটি এখনই সিল করে দেয়া
দরকার।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি নিয়ে বিষদ খোঁজখবর নিচ্ছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব