বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরে নগদ কোম্পানির টাকা ছিনতাই
logo

যশোরে নগদ কোম্পানির টাকা ছিনতাই

যশোরের কুয়াদা বাজার জামতলা মোড়ে দুর্বৃত্ত কতৃক নগদ
কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগদ যশোর শাখার একটি ডিলারের কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ ১৭ জুন সকাল নটার দিকে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত চক্র এই টাকা ছিনিয়ে
নিয়েছে বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে এক অভিযোগে জানানো হয়েছে।
 
যশোরের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তা রবিউল ইসলাম একটি প্রাইভেট যোগে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত  চক্র প্রাইভেটের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং
 রবিউলকে নামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
 
নগদ কর্মকর্তা রবিউল ইসলাম যশোরের ভাতুড়িয়া হাফেজ পাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি নগদ যশোর একটি শাখার ব্যবস্থাপক। যশোর থেকে নগদের টাকাটি যে প্রাইভেটে যাচ্ছিল তার ড্রাইভার হচ্ছেন পোস্ট অফিস পাড়ার মোহাম্মদ সাজু।
প্রাইভেটকার নাম্বার ঢাকা মেট্টো গ ১৫৫৯২৩।
 
রবিউল ইসলাম জানিয়েছেন তিনি যশোরের নগদের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ওই ৫৫ লাখ টাকা নিয়ে মনিরামপুর শাখা সাব অফিসের টাকা আবু সাজিদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন।
 
আর পথিমধ্যে তাদের উপর হামলা হয়েছে। তার উপর আঘাত করা হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা শাখার একটি টিম প্রকৃত ঘটনা উদঘাটনে খোঁজখবর নিচ্ছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন