শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় যশোরে মৃদু ভূমিকম্প অনুভূত
logo

যশোরে মৃদু ভূমিকম্প অনুভূত

যশোরের মনিরামপুরে আজ (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যার রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এক বার্তায় জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মনিরামপুরেই।
স্বল্পমাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে স্থানীয়দের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মনিরামপুরের পার্শ্ববর্তী সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার বাসিন্দা এবং
শিশু নিলয় ফাউন্ডেশনের ফিনান্স অফিসার বায়জিদ হোসেন তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, আমি ওই সময় অফিসে ছিলাম। হঠাৎ অফিসের চেয়ারে বসে থাকা অবস্থায় মনে হলো পড়ে যাচ্ছি। ফ্যানের দিকে তাকালাম—দুলছে কিনা বুঝতে। প্রথমে ভেবেছিলাম মাথা ঘুরছে, পরে জানলাম ভূমিকম্প হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এটি বাংলাদেশে অনুভূত হওয়া তৃতীয় ভূমিকম্প।
১৪ সেপ্টেম্বর, ভারতের আসাম রাজ্যে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার
প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলেও টের পাওয়া যায়। ২১ সেপ্টেম্বর সিলেট
বিভাগের সুনামগঞ্জের ছাতকে ৪ মাত্রার ভূমিকম্প হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন