বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরে মাদক মামলায় বেনাপোলের দু'জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
logo

যশোরে মাদক মামলায় বেনাপোলের দু'জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

যশোরে বেনাপোলের দুই মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম
কারাদণ্ড এবং অর্থদণ্ড করেছেন আদালত। সোমবার (২৩ জুন) বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান। সাজাপ্রাপ্তরা হলো,
বেনাপোল সাদীপুর পশ্চিমপাড়ার বাবু এবং দক্ষিণ বারোপোতার পলাশ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ আগস্ট বিকেলে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানতে পারে, বেনাপোল থেকে দুই যুবক মোটরসাইকেলযোগে মাদক নিয়ে যশোরে আসছে। ওই সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি এলাকায়
ডিবির একটি টহল দল অবস্থান নেয়। বিকেল ৫টার পর ডিবি পুলিশ ওই দুই যুবককে মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের চেসিসের ভেতর থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, উদ্ধারকৃত হেরোইনের মালিক সাদীপুরের রানা ও সবুজ। ঘটনার পর ডিবি পুলিশ বাবু, পলাশ, রানা ও সবুজের নামে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করেন এসআই মোরাদুল ইসলাম।

তদন্ত শেষে বাবু ও পলাশকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং পলাতক রানা ও সবুজকে অব্যাহতির আবেদন জানানো হয়। সোমবার রায় ঘোষণার সময়
বিচারক বাবু ও পলাশের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় বাবু আদালতে উপস্থিত ছিলেন, তবে পলাশ ছিলেন পলাতক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন