বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু
logo

যশোরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

যশোরে ২০২৫ এর প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর
মৃত্যু হয়েছে। মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়া উপজেলার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 

মঙ্গলবার দুপুরে রেপিড এন্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৫ জুন যশোরের আমির হোসেন যশোর জেনারেল হাসপাতলের মডেল ওয়ার্ডে পেট ব্যাথা নিয়ে ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার নুতন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। কিন্তু সেখান শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে
সেখানে নিয়ে যান। পরে ডাক্তার তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার রেপিড এন্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তিনি মারা যান।

আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন বলেন, কিডনি জনিত সমস্যায় সার্জারি বিভাগের রোগী হিসেবে গত ৫জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আরও জানান, আইসিইউ তে সন্দেহজনক আরো তিনজন রোগী রয়েছেন।
তারা করোনায় আক্রান্ত কিনা সেজন্য পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠনো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন