বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
logo

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

যশোর-ঝিনইদহ মহাসড়কের চুড়ামনকাটিতে দুই মোটরসাইকেলের
মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের আটড়া পুলিশ ফাঁড়িতে নিহত ফজলুল হক পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনইদহের শৈলকুপা উপজেলার বাসিন্দা।

আহতরা হলেন, ঝিনাইদহের কোটচাঁদপুরের কাশিপুর গ্রামের শামসুল হকের ছেলে মামুন ও ইমান উদ্দিনের ছেলে রিয়াল।যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, পুলিশ সদস্য ফজলুল হক মোটর সাইকেল যোগে ঝিনইদহের দিকে যাচ্ছিলেন। 

চুড়ামনকাটি ছাতিয়ানতলা নামকস্থানে পৌছালে যশোর মুখি মামুনের মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে যশোর
জেনারেল হাসপাতাল নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কন্সটেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মামুন ও রিয়ালকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন