বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান নাশকতা মামলায় আটক
logo

যশোরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান নাশকতা মামলায় আটক

যশোর পলেটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ
সম্পাদক ইমরান শিকদারকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে ককটেল বিস্ফোরণেনর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। ইমরান শিকদার ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের আওয়ামীলীগ নেতা কাশেম শিকদারের ছেলে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেষ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জি.এম. ইমরান হোসেন রাজু জানান, ইমরান শিকদার অন্তর্র্বতীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছিল। তারই অংশ হিসেবে গত বছরের ১৭ ডিসেম্বর বিকেলে জয়কৃষ্ণপুর গ্রামের জামতলা মোড়ে ইমরানসহ তার সহযোগিরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করে। এসময় পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ।

এঘটনায় মামলা হয়। ওই মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ইমরান শিকদার পূর্বেও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন