বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
logo

যশোরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছার চাঁদপুর গ্রাম থেকে ঈদের দিন নিখোঁজ
হওয়া এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম সোহানা আক্তার (১১)। তিনি চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

রোববার সকাল ৯টার দিকে গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, ঈদের দিন দুপুরে পরিবারের সদস্যরা কোরবানির জন্য আত্মীয়ের বাড়িতে গেলে সোহানা ও তার অষ্টম শ্রেণিতে
পড়ুয়া বোন তন্বী বাড়িতে ছিলেন। বোন ঘুমিয়ে পড়ার পর উঠানে দোলনায় খেলছিল সোহানা। বিকেলে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের মাতম চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন