বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোরে ১২টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
logo

যশোরে ১২টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ১কেজি ৩শ' ৯৭ গ্রাম ওজনের  ১২টি স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক  করেছে বিজিবি সদস্যরা।
 
২মে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)'র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। বিজিবি জানায়,  লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো।
 
আটক লিটনের বাড়ি ঢাকার শাখারী বাজার এলাকায়। বারগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।
 
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন