বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা যশোর সীমান্তে ২টি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ ২জন অস্ত্র ব্যবসায়ী আটক
logo

যশোর সীমান্তে ২টি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ ২জন অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলোট সীমান্তে ২টি পিস্তল ও
২টি ম্যাগজিনসহ আব্দুল মজিদ (৪৮) ও ইছা সর্দার(৫০) নামে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (২৯ মে) রাতে তাদেরকে নিজ নিজ বসত বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতরা হলো- যশোর জেলার শার্শা থানার পাঁচভূলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও একই গ্রামের রবিউল সরদারের ছেলে ইছা সর্দার(৫০)।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পাঁচভূলোট গ্রামের সর্দারপাড়া নামক স্থানে বসবাসকারী আব্দুল মজিদের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। এসময় উক্ত ব্যক্তির স্বীকারোক্তিতে তার বাড়ির উঠানে’ মাটির নিচে’ পলিথিন দিয়ে মোড়ানো’ অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১টি নাইন এমএম পিস্তল (ইউএসএ) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনাত একই গ্রামের বাসিন্দা’ ইছা সর্দারের  বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার দেখানো গোয়াল ঘরের পার্শ্ব হতে ১টি নাইন এমএম পিস্তল (ইউএসএ) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পরে, আটককৃত ২জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন