বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
logo

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেট নগরীর বেশকিছু এলাকায় বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ। জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার কাজ, ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ ও গাছের ডালপালা কাটার জন্য উল্লেখিত সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

রোববার (২৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ ও গাছের ডালপালা কাটার জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন