চিলির দক্ষিণাঞ্চলের দুটি প্রধান অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রভাবে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানল থেকে প্রাণহানি কমাতে প্রায় ২০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চলমান ভয়াবহ দাবানলের পর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি একই সঙ্গে দেশের জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চিলির ১৯টি এলাকায় দমকলকর্মীরা দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এর মধ্যে রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে অবস্থিত নুবল এবং বায়োবিও অঞ্চলে মোট ১২টি দাবানলের স্থানে বিশেষ অভিযান চলছে।
জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবার পরিচালক অ্যালিসিয়া সেব্রিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ তাদের বসতবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেশিরভাগ স্থানান্তর পেনকো এবং লিরকুয়েন শহরে হয়েছে, যাদের সম্মিলিত জনসংখ্যা প্রায় ৬০ হাজার।
স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে উভয় শহরে আগুনের শিখা এবং পুড়ে যাওয়া গাড়ির দৃশ্য দেখা গেছে। তবে এখনও সরকার পক্ষ থেকে দাবানলের কারণে প্রাণহানির ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করা হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ মধ্য চিলিতে দীর্ঘমেয়াদি শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগার ঘটনা বেড়েছে এবং এই শুষ্কতা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করছে, যা জরুরি সেবাদানকারী দলগুলোর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
একই ধরনের আগুনের একাধিক ঘটনা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সান্তিয়াগোর উত্তর-পশ্চিমে অবস্থিত ভিনা দেল মার শহরের কাছে ঘটে, যেখানে ১৩৮ জনের প্রাণহানি ঘটে বলে পাবলিক প্রসিকিউটরের অফিস জানায়।
সূত্র- সিএনএন
ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা ঘোষণা
ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা ঘোষণা
চিলির দক্ষিণাঞ্চলের দুটি প্রধান অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রভাবে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানল থেকে প্রাণহানি কমাতে প্রায় ২০ হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চলমান ভয়াবহ দাবানলের পর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি একই সঙ্গে দেশের জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চিলির ১৯টি এলাকায় দমকলকর্মীরা দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
এর মধ্যে রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে অবস্থিত নুবল এবং বায়োবিও অঞ্চলে মোট ১২টি দাবানলের স্থানে বিশেষ অভিযান চলছে।জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবার পরিচালক অ্যালিসিয়া সেব্রিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ তাদের বসতবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেশিরভাগ স্থানান্তর পেনকো এবং লিরকুয়েন শহরে হয়েছে, যাদের সম্মিলিত জনসংখ্যা প্রায় ৬০ হাজার।স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে উভয় শহরে আগুনের শিখা এবং পুড়ে যাওয়া গাড়ির দৃশ্য দেখা গেছে। তবে এখনও
সরকার পক্ষ থেকে দাবানলের কারণে প্রাণহানির ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করা হয়নি।বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ মধ্য চিলিতে দীর্ঘমেয়াদি শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগার ঘটনা বেড়েছে এবং এই শুষ্কতা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করছে, যা জরুরি সেবাদানকারী দলগুলোর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।একই ধরনের আগুনের একাধিক ঘটনা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সান্তিয়াগোর উত্তর-পশ্চিমে অবস্থিত ভিনা দেল মার শহরের কাছে ঘটে, যেখানে ১৩৮ জনের প্রাণহানি ঘটে বলে পাবলিক প্রসিকিউটরের অফিস জানায়।সূত্র- সিএনএন
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত