আবারও ভূমিকম্প আঘাত হেনেছে রাশিয়ায় । শনিবার (৯ আগস্ট) কুরিল দ্বীপপুঞ্জে অনুভূত হয় শক্তিশালী কম্পন, যার মাত্রা রিখটার স্কেলে ৬.৪।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে কুরিল দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প ঘটে। তাদের হিসাবে, কম্পনের মাত্রা ছিল ৬.১ এবং এর উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এর আগে, মাত্র কয়েকদিন আগে রাশিয়ার কামচাটকা এলাকায় ঘটে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। সেই ঘটনায় জেগে ওঠে একাধিক আগ্নেয়গিরি এবং কয়েকটি দেশে জারি হয় সুনামি সতর্কতা। এরপর রাশিয়ার বিভিন্ন স্থানে পরপর কয়েকটি আফটারশক অনুভূত হয়।
গত ৩ আগস্টও কুরিল দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছিল। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজি সেন্টারের তথ্যমতে, শনিবারের ভূমিকম্পের উৎসও ছিল মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই কম্পন আবারও স্থানীয়দের আতঙ্কিত করেছে।