বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামি সতর্কতা জারি
logo

ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামি সতর্কতা জারি

৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে।

আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

আজ (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাও এর মানায় শহরে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর ৭ দশমিক ২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত।

মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে। সূত্র: বিবিসি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন