বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি ভোট চাইলেন জামায়াত আমিরের স্ত্রী
logo

ভোট চাইলেন জামায়াত আমিরের স্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম আহ্বান জানিয়েছেন দেশ পরিচালনার দায়িত্ব দেশপ্রেমিক শক্তির হাতে তুলে দেওয়ার।


বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা. আমেনা বেগম বলেন, যাদের হাতে দেশ নিরাপদ, যাদের হাতে নারী ও সাধারণ মানুষ নিরাপদ থাকবে, সেই দেশপ্রেমিক শক্তিকেই ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।


তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নৈতিক মূল্যবোধ রক্ষায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

একই সমাবেশে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না।


তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগেই যারা নারীদের ওপর নির্যাতন করছে, ভোটের পর তাদের কাছেও নারীরা নিরাপদ থাকবে না।

নুরুন্নেসা সিদ্দীকা আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যদি কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটে জালিয়াতি করা হয়, তাহলে পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে। এ সময় তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।


সমাবেশে নারী অধিকার, ভোটের নিরাপত্তা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় নারীদের সচেতন ভূমিকা পালন করতে হবে এবং সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে।

খুঁজুন