বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ভোলায় দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক
logo

ভোলায় দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

ভোলায় ১ টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (২৭ জুলাই) সকালে কোষ্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। 

তিনি বলেন, বেশ কিছুদিন যাবত ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং তৎসংলগ্ন চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ভোলার সদর থানাধীন তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল)সহ ৩ জন ডাকাত কে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাত সদস্যদের দেওয়া তথ্যানুসারে শনিবার (২৬ জুলাই) ভোর ৫ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত ভোলার দৌলতখান থানাধীন চরবৈরাগী এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ওই এলাকা হতে ৭ টি দেশীয় অস্ত্র (৬ টি রামদা, ১ টি ছুরি), ২ টি মেটাল স্টিকসহ আরো ৫ জন ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলো- সুজন (৩৫), মোঃ জাকির (৪৮), মোঃ সোহাগ (২৪), মোঃ আল আমিন (৪০), মোঃ শাহ আলী (৬০), মোঃ হানিফ ফরাজী (৬১), মোঃ শামসুদ্দিন (৪৮) ও আব্দুল হক (৫৬)। আটককৃত ডাকাতরা ভোলা সদর এবং চরফ্যাশন এলাকার বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোস্ট গার্ডের পক্ষ থেকে আটককৃত ডাকাতদেরকে শনিবার রাতেই আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা আজ তাদেরকে কোর্টে প্রেরণ করবো। কোর্ট তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন