বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলায় সিরাজ বাহিনীর দুই ডাকাত অস্ত্রসহ আটক
logo

ভোলায় সিরাজ বাহিনীর দুই ডাকাত অস্ত্রসহ আটক

ভোলার দৌলতখানে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ২ জন সদস্য ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ এবং ২টি দেশীয় অস্ত্রসহ আটক। মঙ্গলবার (৩ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার ভোর ৫ টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে ভোলার দৌলতখান উপজেলাধীন খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার ২টি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর ২ জন সদস্যকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২২ রাইফেলের ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ২টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতরা হলেনশহীদ (৪৮) ও মোঃ শাহাবুদ্দিন (৪৫)। 

তারা উভয়ই দৌলতখান উপজেলাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। আটককৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে দৌলতখান থানায় হস্তান্তরের কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন