বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলায় নেশা জতীয় দ্রব্য খাইয়ে ঘর লুট, চীনে ফেলায় বৃদ্ধাকে হত্যা
logo

ভোলায় নেশা জতীয় দ্রব্য খাইয়ে ঘর লুট, চীনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

ভোলার লালমোহনে নেশা জাতীয় দ্রব্য দিয়ে গভীর রাতে দুর্ধর্ষভাবে চুরি করে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে লালমোহন উপজেলা চরভুতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ল্যাংগুটিয়া এলাকার জাহাঙ্গীর ডুবাই  বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আকিমজান (৭০) ওই বাড়ীর তোফাজ্জল হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে কামাল জানান, আমার ভাই রফিক ডুবাইয়ের সাথে মা-বাবা দুজনেই একত্রে তার বাসায় থাকেন। সোমবার রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে তাদের ঘরের সামনের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করলেও কোন শব্দ না পাওয়ায় ঘরের পিছনের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে দেখতে পাই সামনের বারান্দায় মায়ের রক্তাক্ত লাশ পরে আছে। 

এছাড়াও অচেতন অবস্থায় রয়েছে আমার বাবা তোফাজ্জল হোসেন ও আমার ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগম। মায়ের রক্তাক্ত লাশ দেখে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আহতদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, এর আগেও কয়েকবার আমাদের বাড়ি চুরি হয়েছে। তবে এবার ডাকাতি করে ঘরের স্বর্ণালংকার সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দলের লোকজন। 
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, চোর চক্রের সদস্যদের চিনে ফেলায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত জানা যাবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন