বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি ভোলায় নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিবির সভাপতি মামুনের সাজার বিষয়ে আপিল করা হবে
logo

ভোলায় নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিবির সভাপতি মামুনের সাজার বিষয়ে আপিল করা হবে

দীর্ঘদিন ধরে সবার একটি আকাঙ্খা ছিল জুলাই গণহত্যার রায়ের বিষয়ে। আমরা দ্রুত রায় দেয়ার প্রদানের বিষয়ে গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। ধীরগতি হলেও অবশেষে গণহত্যার রায় হয়েছে। 

কিন্তু এই রায় যথেষ্ট না। দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করা জরুরি। শেখ হাসিনা যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছেন, তাই তাকে পররাষ্ট্রনীতি অবলম্বন করে সরকার ইন্টারপোলের মাধমে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবেন বলে আশা করছি।

জাহিদুল ইসলাম আরও বলেন, সাবেক পুলিশ প্রধান মামুনের যে সাজা দেয়া হয়েছে তা নিঃসন্দেহে ন্যায়বিচারের পরিপূর্ণতা অর্জন করেনি। উনারও সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছিলাম। এটা নিয়ে আপিল হবে, রিভিউ হবে; আশা করছি তাকেও সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হবে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের ভোলায় ভোলা কলেজ ছাত্রশিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, তারা গণহত্যাকারী। বিগত সময়ে প্রতিটা ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতি এবং ছাত্ররাজনীতির যে কলুষিত রুপ, এর জন্য ছাত্রলীগই দায়ী ছিল। দেশ ও দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই আগস্টের কাঙ্খিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামীতে ছাত্রশিবির ভূমিকা রাখবে।

ভোলা সরকারি কলেজের ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এডভোকেট পারভেজ হোসাইন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, পাঠাগার সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সাবেক ছাত্রনেতা এডভোকেট রহমত উল্যাহ সেলিম, ভোলা শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি মো: হাসনাইন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সিরাতুন্নবী (স:) উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন