বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলায় জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত
logo

ভোলায় জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত

ভোলা সদর উপজেলায় রাজস্ব খাতের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর, হাযা-মাঝা পুকুরখাল ও প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার জিজেইউএস ল্যান্ডিং স্টেশন থেকে ভোলা খালে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া, খামার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল হক।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, রাজস্ব খাতের আওতায় মোট ৪৩৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে ২১৮ কেজি পোনা বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে এবং বাকি পোনা ১৮টি সরকারি পুকুরে অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া জানান, এ উদ্যোগের ফলে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়ে স্থানীয় জেলেদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন