বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ
logo

ভোলায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ

ভোলার মেঘনায় জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাটে ইলিশটি নিলামে প্রায় সাড়ে ৬ হাজার টাকায় কেনেন ওই ঘাটের আড়তদার মো: কামাল হোসেন। স্থানীয় জেলেদের কাছে এ ইলিশটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

আড়তদার মো: কামাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো: তছির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশ খ্যাত ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। পরে জেলে তছির মাঝি তুলাতুলিতে মাছ ঘাটে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে ইলিশটি সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকায় কিনি। তিনি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে নিলামে দাম ওঠা শুরু হয়। এই মাছটি তিনি বরিশাল আড়তে সাড়ে ৭ হাজার টাকা থেকে ৮ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তাঁর ধারণা।

তথ্য নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিগত দিনে জাটকা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা সফল হয়েছে। এ ছাড়া বিগত দিনে প্রভাবশালী মহল নদীতে খুঁটি দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করেও জাটকা ইলিশ নিধন করেছিলেন। বর্তমানে সেগুলোকেও ধ্বংস করা হয়েছে। ফলে নদীতে এখন জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ছে। ভবিষ্যতেও তারা সব অভিযান সফলভাবে সম্পন্ন করবেন। এতে আরও বড় বড় সাইজের রাজা ইলিশ ধরা পড়বে বলেও দাবি করেন এ মৎস্য কর্মকর্তা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন