বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন
logo

ভোলায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের দাবী আদায়ের লক্ষ্য আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা ইসলামী আন্দোলন।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক  লিখিত বক্তব্যতে তাদের গণসমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, ভোলা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ, উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান, মাওলানা ইব্রাহীম খলিলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন