বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ভোলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মসজিদের খতিবকে হত্যা
logo

ভোলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মসজিদের খতিবকে হত্যা

ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকায় তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজের পর আমিনুল হক নোমানী তার নিজ ঘরে অবস্থান করছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময়ে তিনি ঘরে একা ছিলেন। পরিবারের সদস্যরা অন্যত্র থাকায় এই সুযোগে দুর্বৃত্তরা উপর্যপুরী ছুরিকাঘাতে তাকে হত্যা করে।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। 

এ ঘটনায় নিহত আমিনুল হক নোমানীর সহকর্মী ও ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা হত্যার প্রতিবাদে রাতেই ভোলা সদর হাসপাতালের সামনে ও ভোলা সদর রোডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন৷ শুধু তার সহকর্মী, ছাত্র নয়; এলাকার আপামর জনতাও এই গভীর রাতে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। 

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আনতে পুলিশ কাজ করছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন