বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ভোলায় চরফ্যাশনে ২৬ বরফকল সিলগালা
logo

ভোলায় চরফ্যাশনে ২৬ বরফকল সিলগালা

মা ইলিশের প্রজনন নির্বিঘœ করতে ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে ২৬টি বরফকল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে মৎস্য বিভাগ। একইসঙ্গে বরফ মজুদের দায়ে ৭টি ফিশিং বোটকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৫ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে চরফ্যাশনের বেতুয়া, সামরাজ ঘাট, চরমাদ্রাজ, মাইনউদ্দিন ঘাট, নতুন স্লুইসগেট, খেজুরগাছিয়া, পাঁচ কপাট ও আট কপাটসহ মেঘনা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য বিভাগ জানায়, রবিবার ভোলা সদর উপজেলার মেঘনা নদী থেকে ২ হাজার মিটার, লালমোহনে ৫ হাজার মিটার এবং মনপুরা উপজেলায় ১ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। মনপুরা থেকে ১টি ট্রলারও জব্দ করা হয়। দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে দুজন জেলেকে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষা কার্যক্রমে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘœ করতে ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে ২৬টি বরফকল সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে মৎস্য বিভাগ। একইসঙ্গে বরফ মজুদের দায়ে ৭টি ফিশিং বোটকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর সহযোগিতায় এসব অভিযান চালানো হয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন বরফকলগুলো বন্ধ রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন